HomeNewsঘুর্ণিঝড় ইয়াস এর ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রলীগ নেতা আরফিনের নগদ অর্থ প্রদান

ঘুর্ণিঝড় ইয়াস এর ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রলীগ নেতা আরফিনের নগদ অর্থ প্রদান

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে শতাধিক পরিবার পানিতে তলিয়ে গেছে।

নিঃস্ব মানুষ গুলোর বসবাস এখন খোলা আকাশের নিচে।

তাদের দুঃসময়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দশ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাফরুল ইসলাম আরফিন।

২৯ মে (শনিবার) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে এ অর্থ প্রদান করা হয়।

নগদ অর্থ পেয়ে ক্ষতিগ্রস্ত নুরুল আজিম বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে আমরা এখন নিঃস্ব। খেয়ে না খেয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। এই দুঃসময়ের মুহূর্তে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ।

Related News

Popular News

error: Content is protected !!