HomeNewsমহেশখালী জেটি ঘাটে নাব্যতা সংকট নিরসনে খাল খনন কাজের উদ্বোধন

মহেশখালী জেটি ঘাটে নাব্যতা সংকট নিরসনে খাল খনন কাজের উদ্বোধন

কক্সবাজারের মহেশখালী জেটি ঘাটে দীর্ঘদিন ধরে নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। এই সমস্যা সমাধানে খাল খনন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে খাল খনন কাজের উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জেটি ঘাটের নাব্যতা সংকট দ্রুত সমাধান করা হলে নৌপথে যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুবকর সিদ্দিক, তরুণ বিএনপি নেতা জাহেদুল হক নাহিদ, কুতুবজোম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম শফিল আলম, সদস্য সচিব মাসুক ইসলাম মাসুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল এবং হোয়ানক ইউনিয়ন বিএনপি নেতা মৌলানা ফোরকান আহমদসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেটি ঘাটে পলি জমে নাব্যতা কমে যাওয়ায় নৌযান চলাচলে সমস্যা হচ্ছিল। খাল খনন কাজ দ্রুত সম্পন্ন হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে মহেশখালীর সাথে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular News

error: Content is protected !!