ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেলে স্থান পেয়েছেন কক্সবাজারের মহেশখালীর কন্যা ফাতিমা তাসনীম জুমা। তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বীপাঞ্চল মহেশখালী থেকে ডাকসু নির্বাচনে প্রার্থী মনোনয়ন পাওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
ছাত্রশিবির ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খান জসীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বর্তমান অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ, এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া মনোনয়ন পেয়েছেন।
সংগঠনটি জানায়, ঘোষিত পূর্ণাঙ্গ প্যানেলে আরও ১৩ জন সদস্যপদের প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ
ডাকসু নির্বাচনে পাঠকক্ষ সম্পাদক পদে এমরান খানের প্রার্থীতা ঘোষণা।
মহেশখালীর কৃতি শিক্ষার্থী শাহারিয়ার মোহাম্মদ ইয়ামিন ডাকসু তে স্বতন্ত্র প্রার্থী।

[…] আরও পড়ুনঃ ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে মহে… […]
[…] ডাকসু নির্বাচন ২০২৫ নিয়ে আরও পড়ুনঃ ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে মহে… […]