HomeJobকৃষি ডিপ্লোমা চাকরি - কৃষি ডিপ্লোমা পাস করার পর যেসব পদে চাকরির...

কৃষি ডিপ্লোমা চাকরি – কৃষি ডিপ্লোমা পাস করার পর যেসব পদে চাকরির সুযোগ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কৃষি মন্ত্রণালয়ের- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার (কৃষি ডিপ্লোমা) সার্টিফিকেটধারী ডিপ্লোমা কৃষিবিদদের সরকারি – সায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠানে কৃষি ডিপ্লোমা চাকরি সুযোগ রয়েছে তা আজকে আপনাদের দেখাবো। অনেকে প্রশ্ন করে কৃষি ডিপ্লোমা সরকারি চাকরি কেমন বা কৃষি ডিপ্লোমা করে কি কি চাকরি করা যায় কিন্তু অনেকে জানেনা কৃষি ডিপ্লোমা করে চাকরি করা যায় এবং সেটা সরকারি কিংবা বেসরকারিও হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক।

আপনি কৃষি ডিপ্লোমা করেছেন, আর এটি কেবল একটি সনদ নয়—এটি আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ। কৃষি ডিপ্লোমা চাকরি শুধু জীবিকা নয়, এটি আপনাকে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সাহায্য করে। সরকারি হোক বা বেসরকারি, চাকরি কিংবা নিজের ফার্ম শুরু—সফলতা আপনার হাতেই, শুধু সাহসিকতা ও উদ্যোগের প্রয়োজন।

কৃষি ডিপ্লোমা করে কি কি চাকরি করা যায় – কৃষি ডিপ্লোমা চাকরি, সরকারি, বেসরকারি ও নিজস্ব ব্যবসার পূর্ণ গাইড

১. উপ-সহকারী কৃষি কর্মকর্তা- [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ]

২. উপ-সহকারী পরিচালক (পরিদর্শক)- [ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন]

৩. বৈজ্ঞানিক সহকারী- [ বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইন্সটিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ]

৪. রিসার্চ এসিস্ট্যান্ট- [ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ]

৫. উর্ধ্বতন খামার সহকারী- [ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট ]

৬. ফার্ম সুপারভাইজার- [ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট ]

৭. ইক্ষু উন্নয়ন সহকারী- [ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন]

৮. মাঠ সহকারী- [ বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সটিটিউট ]

৯. বীজ পরীক্ষক- [ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট ]

১০. মাঠ কর্মকর্তা- [ বাংলাদেশ চা বোর্ড]

১১. জুনিয়র ফিল্ড এসিস্ট্যান্ট- [ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট ]

১২. উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা- [পাট অধিদপ্তর ]

১৩. ষ্টোর কাম ফিল্ডম্যান- [ তুলা উন্নয়ন বোর্ড]

১৪. মাঠ কর্মকর্তা- [ কৃষি বিপণন অধিদপ্তর ]

১৫. আরবরিকালচারাল সেকশনাল অফিসার- [ সড়ক ও জনপদ অধিদপ্তর ]

১৬. কৃষি তথ্য কেন্দ্র সংগঠক- [ কৃষি তথ্য সার্ভিস]

১৭. টেকনিক্যাল পার্টিসিপেন্ট- [ কৃষি তথ্য সার্ভিস]

১৮. কমিউনিটি ফ্যাসিলিটেটর- [ কমিউনিটি মবিলাইজেশন, কৃষি মন্ত্রণালয় ]

১৯. ফিল্ডম্যান- [ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ]

২০. ল্যাব এসিস্ট্যান্ট- [ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ]

২১. উপ-সহকারী খামার তত্বাবধায়ক- [ কৃষি বিষয়ক সকল বিশ্ববিদ্যালয় ]

২২. প্রকর্মী- [ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ]

২৩. সম্প্রসারণ ওভারশিয়ার- [ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ]

২৪. ওভারশিয়ার (ডেইরি/বায়ার)- [ প্রাণিসম্পদ অধিদপ্তর ]

২৫. জুনিয়র ফার্ম সুপারভাইজার- [ প্রাণিসম্পদ অধিদপ্তর ]

২৬. বৈজ্ঞানিক সহকারী- [ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ]

২৭. সহকারী শিক্ষক (কৃষি)- [ মাধ্যমিক বিদ্যালয় / দাখিল মাদরাসা ]

২৮. ট্রেড ইন্সট্রাক্টর- [ মাধ্যমিক / দাখিল /ভোকেশনাল ]

২৯. এছাড়াও এনজিও, বিভিন্ন প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগও রয়েছে।

আপনি যদি কৃষি ডিপ্লোমা শেষ করে সঠিক ক্যারিয়ার পথ খুঁজতে চান, কৃষি ডিপ্লোমা চাকরি খুজতে চান? তবে এখনই নিজের পরিকল্পনা শুরু করুন। সরকারি চাকরি, বেসরকারি পেশা বা নিজের কৃষি ব্যবসার যেকোনো অপশনই হতে পারে আপনার জন্য সঠিক। পোস্টে দেওয়া লিস্ট থেকে আপনার পছন্দমতো পথ বেছে নিন এবং আজই পদক্ষেপ নিন, কারণ সঠিক সময় এবং পরিকল্পনা আপনার সফলতার চাবিকাঠি।

কৃষি ডিপ্লোমা চাকরি করে যেসব জায়গায় চাকরির সুযোগ রয়েছে তা সংক্ষিপ্তভাবে আবার আপনাকে তুলে ধরলাম।

১️। কৃষি ডিপ্লোমা সরকারি চাকরি

  1. কৃষি অফিসার (Agriculture Officer) – উপজেলা বা জেলা পর্যায়ে কৃষি অফিসে কাজ।

  2. পরিচর্যা কর্মকর্তা / Extension Officer – কৃষকদের সাথে সরাসরি প্রযুক্তি ও বীজ বিতরণ।

  3. পরীক্ষাগার কর্মকর্তা (Lab Assistant) – সরকারি বা কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাব।

  4. বীজ ও সার বিভাগে কর্মকর্তা – সরকারি বীজ ও সার সংস্থায় কর্মরত।

২️। কৃষি ডিপ্লোমা বেসরকারি চাকরি

  1. এগ্রো-কনসালট্যান্ট / কৃষি পরামর্শক – বেসরকারি সংস্থা বা কোম্পানিতে।

  2. কৃষি যন্ত্রপাতি বিক্রয় ও সেবা প্রদানকারী

  3. ফার্ম ম্যানেজার / ফার্ম অ্যাডমিন – বাণিজ্যিক খামার ও হর্টিকালচার ফার্মে।

  4. কৃষি প্রশিক্ষক (Trainer) – কৃষি প্রশিক্ষণ কেন্দ্র বা NGO তে।

৩️। কৃষি ব্যবসা সুযোগ – উদ্যোক্তা / ব্যবসা

  1. হাইড্রোপনিক ফার্ম / প্রাইভেট ফার্ম শুরু করা

  2. কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ও বিক্রয় – আচার, চিপস, তাজা সবজি সরবরাহ

  3. বীজ বা সার বিক্রয় ব্যবসা

  4. ফিশিং ও হেলথি অ্যানিমেল ফার্মিং

৪️। কৃষি ডিপ্লোমা ক্যারিয়ার – শিক্ষা ও গবেষণা

  1. টিচার / লেকচারার – কৃষি কলেজে।

  2. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট – কৃষি বিশ্ববিদ্যালয় বা গবেষণা সংস্থায়।

  3. প্রোজেক্ট সহকারী – সরকারি/বেসরকারি গবেষণা প্রকল্পে।

কৃষি ডিপ্লোমা শেষ করেছেন? সরকারি চাকরি হোক, বেসরকারি পেশা হোক বা নিজের ব্যবসা – আপনার জন্য সম্ভাবনার কোনো সীমা নেই। আজই লিস্ট দেখে আপনার সঠিক ক্যারিয়ার পথ বেছে নিন এবং পদক্ষেপ শুরু করুন! মনে হয় না কৃষি ডিপ্লোমা চাকরি করার জন্য আপনার আর কষ্ট হবে।

কৃষি ডিপ্লোমা চাকরি ছাড়াও জানুন বাংলাদেশে কৃষিতে ডিপ্লোমা করে বিএসসি করার সুযোগ

Related News

Popular News

error: Content is protected !!