Home News ডাকসু নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র জমার সময় বৃদ্ধিকে ‘পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র’ দাবি...

ডাকসু নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র জমার সময় বৃদ্ধিকে ‘পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র’ দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের

1
ডাকসু নির্বাচন ২০২৫
ডাকসু নির্বাচন ২০২৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বাড়ানোকে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদ (ডিএসএস)।

সোমবার (১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিযোগ তোলেন।

নেতারা জানান, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এবং যারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তারাই নতুন ছক কষছে। এছাড়া ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

ডিএসএস নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ছাত্রলীগের মতো কোনো দল ক্যাম্পাস দখলের চেষ্টা চালায়, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে।

ডাকসু নির্বাচন ২০২৫ নিয়ে আরও পড়ুনঃ

ডাকসু নির্বাচনে পাঠকক্ষ সম্পাদক পদে এমরান খানের প্রার্থীতা ঘোষণা
ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে মহেশখালীর ফাতিমা তাসনীম জুমা 

মহেশখালীর কৃতি শিক্ষার্থী শাহারিয়ার মোহাম্মদ ইয়ামিন ডাকসু তে স্বতন্ত্র প্রার্থী।

1 COMMENT

  1. […] ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির […]

Comments are closed.

error: Content is protected !!
Exit mobile version