সূরা ফাতিহা এর রুকু সংখ্যা কত?
উত্তরঃ ১
সূরা ফাতিহা এর আয়াত সংখ্যা কয়টি?
উত্তরঃ ৭ টি
সূরা ফাতিহা কোন ধরনের সূরা?
উত্তরঃ মাক্কী সূরা
সূরা ফাতিহার বাংলা অর্থ
আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাজিম
বিসমিল্লাহির রাহমানির রাহীম
১। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক
হে আল্লাহ তোমারই জন্য
২। তুমি দয়াময়! মেহেরবান!
৩। কর্মফল দিবসের মালিক
৪। আমরা শুধু তোমারই ইবাদত করি-
শুধু তোমারই সাহায্য চাই।
৫-৬। (হে প্রভু!) সাফল্যের সরলপথে,
তোমার প্রিয়জনদের পথে
আমাদের পরিচালিত করো।
৭। (প্রভু হে!) বিভ্রান্ত ও অভিশপ্তদের অন্ধকার গহ্ববর থেকে তুমি আমাদের রক্কা করো। (আমীন!)
